শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সড়ক দুর্ঘটনায় আহত মোদীর স্ত্রী, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন রাজস্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এছাড়া দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বুধবার রাজস্থানের চিত্তরগড় থেকে ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যশোদাবেনকে বহনকারী ইনোভাকে গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে আহত হন তিনিসহ আরও কয়েকজন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চিত্তরগড় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুরেশ কার্তিক বলেছেন, যশোদাবেন ভালো আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পারসোলি পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা শ্যাম সিং বলেছেন, যশোদাবেনের আঘাত গুরুতর নয়।

ওই গাড়িতে সাতজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজন বাসন্ত ভাই ঘটনাস্থলেই মারা যান। কর্মকর্তারা বলছেন, গাড়ির ড্রাইভার জয়েন্দ্রও এসময় আহত হয়েছেন।
জানা গেছে, কোটায় একটি বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটের মেহসানা জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন যশোদাবেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

উল্লেখ্য, গুজরাটের মেহসানা জেলার উনঝা শহরে ভাই অশোক মোদীর সঙ্গে বসবাস করেন যশোদাবেন। তবে তিনি মেহসানা পুলিশের কাছ থেকে নিরাপত্তা পান।

ইন্ডিয়ান এক্সপ্রেস/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ