রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক  চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওআইসির মহাসচিব ইউসেফ আল ওসাইমিন ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির মহাসচিব ইউসেফ আল ওসাইমিন আজ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য সাক্ষাৎ করেন।

ওআইসির মহাসচিব ১০ম ওআইসি পর্যটনমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণের জন্য তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

সাক্ষাৎকালে তারা ওআইসির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় আগামী মে মাসে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের বিষয়টি বিশেষভাবে স্থান পায়। এ ছাড়া মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে সদ্যসমাপ্ত ওআইসির পর্যটনমন্ত্রীদের ১০ম সম্মেলনের বিষয়ে অবহিত করেন।

বাসস/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ