সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

‘শিক্ষামন্ত্রী সহজ সরল মানুষ’ চট্টগ্রামে সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদপ্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে সাফাই গাইলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সামশুল হক বলেন, ‘শিক্ষামন্ত্রী একজন সহজ–সরল মানুষ। তিনি একা কী করবেন। তাকে বাদ দিয়ে আর কাউকে মন্ত্রী করলেই যে প্রশ্নপত্র ফাঁস হবে না, তা বলা যায় না।’

এর আগে সোমবার সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সামশুক হক বলেন, ‘শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি বলবো, শিক্ষামন্ত্রী একজন কী করবেন? শিক্ষামন্ত্রীর নিচে যারা আছেন, তাদের নিয়ে তদন্ত চালান।’

তিনি বলেন, ‘উনি (শিক্ষামন্ত্রী) সোজা-সরল মানুষ। ওনাকে খালি পদত্যাগ করেন, পদত্যাগ করেন পদত্যাগ করে কী করবেন? পদত্যাগ করলেতো আরেকজনকে দেবে, আরেকজনকে দিলে তার মাধ্যমে (প্রশ্ন ফাঁস) হবে না, তা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না।’

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ