শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অনলাইন ব্যবহারে শিশুদের ঝুঁকি বাড়ছে: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ইন্টারনেট ব্যবহার শিশুদের যেমন ভবিষ্যতের জন্য তৈরি করে তেমনি কিছু ঝুঁকিও আছে
বিশ্বজুড়ে প্রতিদিন এক লক্ষ ৭৫ হাজার শিশু নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আত্মপ্রকাশ করছে।

এর অর্থ প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেট জগতে প্রবেশ করছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু যেমন প্রথমবারের মতো ইন্টারনেট জগতে আসছে, একই সাথে ইন্টারনেট ব্যবহার তাদের জন্য নানাবিধ ঝুঁকি তৈরি করছে।

এসবের মধ্যে রয়েছে - ক্ষতিকারক বিষয়ের দিকে আসক্তি তৈরি হওয়া, যৌন হয়রানির শিকার কিংবা নিজের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাবার ঝুঁকি।

ইউনিসেফ বলছে, প্রতিদিন এতো বিপুল সংখ্যক শিশু যখন অনলাইন জগতের সাথে পরিচিত হচ্ছে তখন তারা নানা ধরনের বিপদের মুখোমুখিও হচ্ছে।

শিশুদের এসব ঝুঁকি কমাতে বিভিন্ন দেশের সরকার নানা ধরনের নীতি প্রণয়ন করেছে- একথা উল্লেখ করে ইউনিসেফ বলছে আরো অনেক পদক্ষেপ নিতে হবে।

পৃথিবীজুড়ে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু।

ইউনিসেফ মনে করে অনলাইনের ক্ষতিকারক বিষয়বস্তুর হাত থেকে শিশুদের রক্ষা করা দায়িত্ব সকলের উপরই বর্তায়।

এক্ষেত্রে সরকার, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

এছাড়া প্রযুক্তি শিল্পের ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ইউনিসেফ উল্লেখ করেছে।

শিশুরা নিজেদের নিরাপদ রেখে কিভাবে অনলাইন ব্যবহার করতে পারে সেটি শিক্ষা দেয়া প্রয়োজন।

সূত্র: বিবিসি

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ