শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

রোহিঙ্গা পুনর্বাসনে ১ কোটি ২৮ লাখ ডলার দেবে সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি ২০ লাখ সুইস ফ্রাঁ) সহায়তা দেবে সুইজারল্যান্ড। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরস এই প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় সাংবাদিকদের।

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে একমত পোষণ করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি।

সোমবার বিকেল ৩টার দিকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। চার দিনের সফরে গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের এটিই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর। তার এই সফরে আলোচনায় দু’টি বিষয় বেশি গুরুত্ব পাবে। বিষয় দু’টি হলো মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা সংকটে গুরুতর প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা করা।বিনিয়োগ ও সহায়তার মাধ্যমে বন্ধুত্বকে দৃঢ়করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ