সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

তৃণমূলে আ. লীগের চার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জেলা-উপজেলা পর্যায়ে এবার চার নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে সব স্তরের নেতাকর্মীকে ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সবসময় সজাগ-সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্যবলেন, দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিটিতে যে চার দফা নির্দেশন দেওয়া হয়েছে, সেগুলো হলো কেন্দ্র অনুযায়ী নির্বাচনি কমিটি গঠন; পোলিং এজেন্টদের ট্রনিংয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করা; বিএনপিও-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করা; এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করা।

ক্ষমতাসীন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে সবাইকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও তাগিদ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন কাছে চলে এসেছে। তাই এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে থমথমে অবস্থা বিরাজ করলেও বিষয়টি তেমন চিন্তিত নয় আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, রায়কে ঘিরে বিএনপি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ কারণেই কেন্দ্র থেকে তৃণমূলকে সতর্ক ও সহজ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন নেতা জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ