বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ধরে নেয়ার সাড়ে ৬ ঘণ্টা পর ৫ জেলেকে ফেরত মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবর্ষণের পর ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে সাড়ে ছয় ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বিজিপি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

‘নাফ নদীতে মাছ ধরার সময় সকাল ৮টার দিকে বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়।’

এরা হলেন আব্দুল গফুরের ছেলে মো. আজিজুল্লাহ, আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলী।

তাদের সবাই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কর্নেল আরিফুল জানান, বিজিপির গুলিতে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসলাম (৩৫) আহত হন। তাকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত চেয়ে সকাল ১০টার দিকে বিজিপির কাছে চিঠি পাঠানো হয় বলে জানান কর্নেল আরিফুল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ