সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

জিনিয়াস কালচারাল গ্রুপের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিন মুনশি: উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠন ‘জিনিয়াস কালচারাল গ্রুপ’।

গতকাল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ খতিব তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে খতিব তাজুল ইসলাম বলেন, ‘শুধু গতানুগতিক ধারা নয় যুগোপযোগী করে সকল মেধা যোগ্যতার সমাহার ঘটিয়ে বিশ্বমানের বহুমুখী কিছু শিল্প ও সংস্কৃতি আমরা উপহার দিতে চাই। মিস্টার ও মৌলভীর মাঝের বিভাজন ভেঙে আকাশ সংস্কৃতির ভয়াল থাবা থেকে জাতিকে বাঁচাতে সবাইকে নিয়ে কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

যার যার অবস্থান থেকে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে’। মুফতি আবুল হাসান শামসাবাদী বলেন, বাতিল যেভাবে আগ্রাসন চালায় আমাদের সেভাবেই তার মোকাবিলা করতে হবে।

জিনিয়াস কালচারাল গ্রুপের নামের মধ্যেই আছে একটি ব্যাপকতা। আমরা আশা রাখি তারা শুধু সংগীতে নয় সংস্কৃতির প্রতিটি অঙ্গনে বিশুদ্ধ অবদান জাতিকে উপহার দেবে।

ইয়াসিন আল ফারুকীর উপস্থাপনায়, শাহ নেওয়াজ, আব্দুল আউয়াল ও নিজামুদ্দিন আদনান এর ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন , বিশিষ্ট লেখক মুফতী মহিউদ্দীন কাসেমী, পীর ইয়েমেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, সবার খবর সম্পাদক আব্দুল গাফফার, লেখক মুহাদ্দিস কাজি হানিফ, লেখক খালেদ ফেরদৌস, নূরবিডি ডটকমের সম্পাদক সৈয়দ শামছুল হুদা, এইচ এম সাইফুল ইসলাম, কাজি আমীনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ সা’দ সুরাইল ও হাফেজ ওহীদুজ্জামান এইচ এম এনামুল হক প্রমুখ।

বায়তুল মোকাদ্দাস ইহুদিদের হাতে বেশি দিন থাকবে না: শায়খ ইয়াকুব আব্বাসী

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ