সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেক্রেটারি নির্বাচিত হলেন আব্দুল্লাহ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশ-এর ২০১৫-২০১৯ কার্যকালের বাকি মেয়াদের জন্য সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ শরীফ।

৩১ জানুয়ারি মঙ্গলবার ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ২১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, সদস্যসচিব ও সচিবগণ ভোট প্রদান করেন।

বোর্ডের সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার।

নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ কাউন্সিলের সদস্যসচিব মাওলানা এম শামাউন আলী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ