বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

বিশ্ব গণমাধ্যমে দেওবন্দের ফতোয়া নিয়ে তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি সৌদি আরবে নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অনুমতি দেয়ার প্রেক্ষিতে  ভারতের ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ‘নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা জায়েয নেই’ এই ফতোয়ায় বিশ্ব গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

বিশ্বের অনেকগুলো শক্তিশালী গনমাধ্যম ফলাও করে ছেপেছে এই সংবাদ। বিশেষ করে দ্য ইন্ডিপেন্ডেন্ট, টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত নিউজ, জি নিউজসহ আরো অনেক গনমাধ্যমে আলোচিত সংবাদের তালিকায় রয়েছে সংবাদটি।

ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসা থেকে প্রকাশিত ফতোয়ায় বলা হয়,   নারীরা পুরুষদের ফুটবল খেলা দেখতে পারবে না।

দেওবন্দের ইফতা বিভাগের শিক্ষক মুফতি আতহার কাসেমী বলেন, পুরুষদের সতর ঢেকে রাখা ফরজ। আর ফুটবল খেলায় সতর দেখা যায়। নারীরাদের বেলায় খেলোয়াড় পরপুরুষের সতর দেখা হারাম। এটা ইসলামি শরীয়ত পরিপন্থী কাজ।

তিনি আরো বলেন, যে পুরুষ তার স্ত্রীকে টিভি দেখার অনুমতি দেয়, তার লজ্জা করা দরকার তার স্ত্রী পরপুুরুষকে দেখছে। ফুটবল খেলায় সে পরপুরুষের সতর দেখছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ