বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গভর্নরের নিয়োগ বাতিলের পর বাংলাদেশ ব্যাংকে বদলির হিড়িক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের পর বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের বদলির হিড়িক পড়েছে বলে জানা গেছে। ২৫(ফেব্রুয়ারি) বিকেলে সংস্থাটির পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যাদের মধ্যে চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার। একইসঙ্গে ইতোপূর্বে শোকজ হওয়া তিন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে এই রদবদল করা হয়। পৃথক এক আদেশের মাধ্যমে শোকজের পর বদলি হওয়া তিন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়।

 জানা যায়, বদলির আদেশ অনুযায়ী পরিচালক মো. জবদুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে, পরিচালক মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ এবং পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন) পদায়ন করা হয়েছে।

এছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে।

এ আদেশে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম মাসুম বিল্লাহ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।  

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ