শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

কাল চরখরিচা বৈদ্যুতিক গম্বুজ মসজিদে জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ, ময়মনসিং থেকে: আগামীকাল শুক্রবার ২ ফেব্রয়ারি চরখরিচা বৈদ্যুতিক গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়াবেন জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান কর্তৃক নিজ জন্মস্থান ময়মনসিংহের চরখরিচায় প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার খতমে করআনে কারীম ও খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল অংশগ্রহণ করতে তিনি শুক্রবার চরখরিচায় আগমন করবেন।

শুক্রবার সকাল ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত জামিয়া ময়দানে বার্ষিক এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ  মাহফিলে যোগ দেবেন।

ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ হলেন, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ মাখযানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, যাত্রাবাড়ি মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আনওয়ারুল হক, ময়মনসিংহ বালিয়া মাদরাসার শায়খুল হাদীস  মাওলানা এমদাদুল হক, বসুন্ধরা ইসলামি রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি আরশাদ রহমানী, ময়মনসিংহ বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আইন উদ্দিন,  ঢাকা শায়েখ যাকারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিযানুর রহমান সাঈদ।

ময়মনসিংহ বড় মসজিদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হক, গাজীপুর দাওয়াতুর হক মাদরাসার মুহতামিম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ময়মনসিংহ মিফতাহু উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী, মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার (প্রধান মুফতি) মুফতি ফজলুল হক, ঢাকা জামিয়া রহমানিয়ার মুহতামিম মুফতি মাহফুজুল হক, ময়মনসিংহ জামিয়াতুস সুন্নাহ মাদরাসা শায়খুল হাদিস মাওলানা মফিজ  উদ্দিন, ঢাকা গাউসুল আজম মসজিদের খতীব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা মারকাযুত তাকওয়া ইসলামি রিসার্চ সেন্টারের পরিচালক  মুফতি হাবিবুর রহমান মিছবাহ প্রমুখ মাহফিলে যোগদান করবেন।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুর হাসান মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ