বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

দুই প্রকৌশলীকে বরখাস্ত, মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নিম্নমানের কাজ ও উন্নয়নকাজে ধীর গতির অভিযোগে দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ছাড়া একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

আজ বুধবার ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরখাস্ত হওয়া এই দুই প্রকৌশলী হলেন সহকারী প্রকৌশলী খলিলুর রহমান ও উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান। আর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জি কে এন্টারপ্রাইজ। এ ছাড়া ওই কাজের প্রকল্প পরিচালক ও পরামর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা জানান, ডিএসসিসিতে যুক্ত হওয়া নতুন চারটি ইউনিয়নে ৭৫০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। এই কাজের মধ্যে ছিল রাস্তা সংস্কার, ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন এবং সড়কবাতি লাগানো। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের মান ভালো ছিল না। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। বিষয়টি নজরে আসায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ ছাড়া ওই এলাকাগুলোতে যেসব কাজ হয়েছে, তার গুণগত মান, ব্যবহৃত মালামাল এবং পরিমাপ তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ