
|
আজ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
প্রকাশ:
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার ১১ (ফেব্রুয়ারি) রাত ৮টায় এনসিপির বাংলামোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনটি হবে বলে জানা গেছে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এমএম/ |