সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

তাবলীগের চিল্লায় থাকা অবস্থায় ব্যক্তি মুসাফির নাকি মুকীম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : হুজুর তাবলীগে ৪০ দিনের জন্য ৪৮ মাইলের অধিক গেল কিন্তু কোথাও একাধারে ১৫ দিন থাকার নিয়ত নেই বরং কয়েক গ্রাম মিলে ৪০ দিন থাকার নিয়ত করল। এই মুহুর্তে ব্যক্তি মুকীম না মুসাফির , দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর:  কোন এক গ্রামে লাগাতার পনের দিন থাকার নিয়ত না করলে মুসাফিরই থাকবে। তাই একাকী নামায পড়লে বা নিজেরা নামায পড়লে কসর আদায় করতে হবে।

কিন্তু মুকীম ইমামের পিছনে নামায পড়লে পুরো নামাযই পড়তে হবে।

আর যদি এক গ্রামেরই একাধিক মসজিদে বা এক মসজিদেই পনের দিন থাকার নিয়ত করে, তাহলে মুকীম হয়ে যাবে। তখন নামায পূর্ণই পড়তে হবে। কসর করা যাবে না।

فى تنوير الابصار- (من خرج من عمارة موضع إقامته) قاصدا مسيرة ثلاثة أيام ولياليها بالسير الوسط مع الاستراحات المعتادة صلى الفرض الرباعي ركعتين حتى يدخل موضع مقامه أَوْ يَنْوِيَ إقَامَةَ نِصْفِ شَهْرٍ (الدر المختار، كتاب الصلاة، باب صلاة المسافر-2/599-605، قاضى خان-1/164)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
উৎস : আহলে হক মিডিয়া

আরও পড়ুন : আবারো দেওবন্দের স্পষ্ট মতামত; প্রসঙ্গ মাওলানা সাদের রুজু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ