শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওয়াইফাই'র পরিবর্তে আসছে লাইফাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ওয়াইফাই-এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে সেখানেও বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন ওয়াইফাই ব্যবহারকারীরা৷ সেই সমস্যা এবার হয়তো লাইফাই সমাধান করবে বলে মনে করছেন অনেকেই৷ কিন্তু কি এই লাইফাই?

Lifi- এমন এক প্রযুক্তি যা কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই-এর থেকে প্রায় ১০০ গুণ এগিয়ে৷ এটি কাজ করবে এলইডি বালবের সাহায্যে৷ আপনার বাড়িতে লাগানো এলইডি বালবও হাইস্পিড ডেটা ট্রান্সমিট করবে৷ তবে এর জন্য ওয়াইফাই বা ব্রডব্যান্ডের প্রয়োজন হবে না৷

এতে অনেক বেশি স্পিডে ডেটা ট্রান্সমিট করার জন্য এলইডি বালব এবং লাইট স্পেকট্রাম ব্যবহার করা হয়৷ ওয়াইফাইয়ে সাধারণত এক রুম খেরে অন্যরুম বা আরও কিছুটা বেশি রেঞ্জে কানেক্টিভিটি পাওয়া যায়৷ কিন্তু লাইফাইয়ের রেডিয়াস প্রায় ১ কিলোমিটার৷