সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ‘আটক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে দলের স্থায়ী কমিটির এই সদস্যকে আটক করা হয় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

গনমাধ্যমকে তিনি  বলেন, “গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। পুলিশ প্লাজার সামনে পুলিশ গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায়।”

বিএনপির এক নেতা জানান, গাড়িতে দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদও ছিলেন। তাকে নামিয়ে দিয়ে গয়েশ্বর রায়কে ধরে নেওয়া হয়।

ওই সময়ের পর থেকে গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

গয়েশ্বরকে আটকের বিষয়ে পুলিশের কোনো ভাষ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিন বিকালে খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তাতে বিএনপিকর্মীদের পিটুনিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য; ভাংচুর হয় পুলিশের গাড়ি ও অস্ত্র।

তার কয়েক ঘণ্টার মধ্যে গয়েশ্বরকে আটকের খবর এল।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর।

খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ