শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ফ্ল্যাক্সিলোডের দোকানের মতো বেড়ে উঠছে অনলাইন পোর্টাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার মুনীরুল ইসলাম বলেন, প্রথমেই আওয়ার ইসলামকে এমন প্রাণবন্ত ও সময় উপযোগী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

ফেসবুক একটি আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম।  এটির ব্যপ্তি বিশ্বময়। তাই এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যত্নশীল ও সৃষ্টিশীল হতে হবে।

আমাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসের ভাষা ও বিষয় হবে হবে আমাদের ব্যক্তিত্ব অনুযায়ী। ছোট, মেঝ, বড় সবার ভাষা ও বিষয় একরকম হবে না। এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা ফেসবুক স্ট্যাটাস ব্যক্তির স্ট্যাটাসেরই পরিচয় বহন করে।

অনেককেই দেখি ফেসবুক লাইভে আসে। আসার পর চুল ঠিক করে, টুপি ঠিক করে, চেহারায় হাত ডলে ইত্যাদি। এসব হাস্যকর কাজ অনেক মানুষই বিনোদন হিসেবে নেই। আমরা হই তাদের কাছে হাসির পাত্র।

আমাদের মনে রাখতে হবে। বিশ্বময় ছড়িয়ে থাকা এ যোগাযোগ মাধ্যমে আমরা যা করছি, তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। সুতরাং এতে আমরা যা করবো তা হতে হবে বিশ্বমানের।

ছড়াকার মুনীরুল ইসলাম বলেন, আমরা অনেকেই তথাকথিত মাসিক বের করে বসে আছি যা বের হয় চার পাঁচ মাস পর একবার। অনেকে বসে আছি পাক্ষিক, সাপ্তাহিক বা দৈনিক বের করে। এগুলোর অবস্থাও নাজুক ।

আর অনলাইন নিউজ পোর