শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নোংরা মাছির বদলে আমরা কেন মৌমাছি হচ্ছি না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
প্রতিবেদক

রাজধানীতে শুক্রবার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে রাজধানীর অনুষ্ঠিত হলো অনলাইন অ্যাক্টিভিস্ট সম্মেলন।

তোপখানা রোডের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মিলনায়তনে বিকেলে তরুণদের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চিন্তাশীল আলেম, রাজনীতিক ও সংগঠক খতিব তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিমুল ইহসান।

সভায় ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া সঙ্কট ও সমাধান’ শীর্ষক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দেশের আলোচিত তরুণ, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন আরবি ভাষা ও সাহিত্য কেন্দ্র বাংলাদেশের পরিচালক, আরবি ভাষাবিদ মাওলানা মহিউদ্দীন ফারুকী।

তিনি বলেন, আমরা এখন বাস করছি ভার্চুয়াল জগতে।  চাইলেই এখান থেকে সরে আসতে পারব না। চাইলে একে পাশ কাটিয়ে চলতে পারব না। এ জগতকে আমাদের শুদ্ধ করে তুলতে হবে।  সুন্দর করে তুলতে হবে।

এ জগতকে সুন্দর ও শুদ্ধ করে তোলা কঠিন কিছু নয়। আমরা যদি নিজেকে মনে করি ‘আমি একজন ইসলামের দায়ি। আমি যা বলি, যা লিখি তা যেন হয় কুরআন ও সুন্নাহ অনুযায়ী’। তাহলেই আমাদের এ ভার্চুয়াল জগত হয়ে উঠবে শুদ্ধ, সুন্দর আর প্রাণবন্ত।

আমাদের মনে রাখতে হবে ‘আমি একদিন চলে যাব, কিন্তু আমার এ লেখাগুলো থেকে যাবে। এ জবাব আমার প্রভুর কাছে দিতে হবে। প্রত্যেকটি শব্দের জন্য স্রষ্টার কাছে হিসেব দিতে হবে।’

মহিউদ্দীন ফারুকী বলেন, অনলাইন মিডিয়াগুলো একটি লেখার বিষয়ে পাঠকের মতামত ব্যক্ত করার, সমালোচনা করার সুযোগ রেখেছেন। এটা আমরা যারা পাঠক আছি তাদের জন্য সৌভাগ্য। আমরা আমাদের মত ও চিন্তা তাদের জানাতে পারি। তাদের ভুল হলে ধরিয়ে দিতে পারি।

কিন্তু এর ফলে এমন কিছু পাঠক এ জগতে আগমন করেছে, ‘আমাদের সব বিষয়েই নেতিবাচক মন্তব্য করতে হবে’ যত ভালো কিছুই হোক না কেন সেখানে থাক