বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবরাহিম সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন স্থানীয় এমপি নাহিম রাজ্জাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাল : মধ্য চরভয়রা 'ইবরাহিম সরদার সরকারি প্রাথমিক' বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন শরীয়তপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

আজ শুক্রবার বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্য ইউনিয়নে মধ্য চরভয়রায় বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ সরকারি স্কুল স্থাপন প্রকল্পের আওতায় 'ইবারাহিম সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জমিদাতা মরহুম ইবরাহিম সরদারের বড় ছেলে এসএম সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, পূর্ব ডামুড্যা ইউনিন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজালাজ সরদার, সুমন সরদার, তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।

এর আগে সংসদ সদস্য নাহিম রাজ্জাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদাশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এস এম সাইফুল ইসলাম, তরুণ লেখক ও সাংবাদিক কবি শাহনূর শাহীন, সজিব শাহরিয়ার, এমএম সাইফুল ইসলাম, বাবু, তাজমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিনাজল মাঝী, এসএ খালেক, আসলে আমিন সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্যই আল্লাহর ইবাদাত করতে হবে

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ