সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গাদের দেখতে অাসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ২৭ জানুয়ারি ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট ৪ ফেব্রুয়ারি ঢাকা আসছেন। সফর চলাকালে দুজনই কক্সবাজারের রোহিঙ্গা উদ্বাস্তু শিবির পরিদর্শন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তার এ সফরে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে। ইন্দোনেশিয়ার মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জাকার্তা গ্লোব এ খবর প্রকাশ করেছে।

আনুষ্ঠানিক এ সফরের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও (যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে) যাবেন জোকো উইদোদো। বাংলাদেশ ছাড়াও শ্রীলংঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানেও যাবেন জোকো উইদোদো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ