সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশে ফেসবুকের রক্তদান প্রক্রিয়ার সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কাল মঙ্গলবার ফেসবুকের নতুন এই সেবা চালু হবে। সংবাদ  প্রথম আলো-এর।

এতে ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যাঁর রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছেন।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু  গনমাধ্যমকে এ কথা বলেন।

এ সময় ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হেমা বুদারাজু বলেন, রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন।

হেমা বুদারাজু বলেন, বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ