আতাউর রহমান খসরু: ওয়াজ হলো মানুষকে সদুপোদেশ দেয়া ও তাদের কল্যাণের পথে ডাকা। ইসলামের সূচনাকাল থেকে ওয়াজ সাধারণ মানুষের মাঝে ইসলাম ও ইসলামের বিধি-বিধান প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নবী-রাসুল আ. সাধারণ মানুষকে সত্যের পথে যে আহবান জানাতেন তারই প্রচলিত একটি রূপ ওয়াজ।
নবীর উত্তরসূরী হিসেবে আলেমগণ; বিশেষত বুজুর্গ আলেমগণ যুগ যুগ ধরে ওয়াজ-নসিহত করছেন এবং তা ইসলামি শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষত ইসলামি শিক্ষায় পিছিয়ে থাকা মুসলিম সমাজে ওয়াজ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কেননা সাধারণ শিক্ষিত, অর্ধ-শিক্ষিত ও মূর্খ মানুষরা ওয়াজের মাহফিলে ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে পারে খুব সহজে।
এক সময় শুধু সমাজের বুজুর্গ ও সাধক আলেমগণই ওয়াজ করতেন। কিন্তু এখন ওয়াজে পেশাদারিত্ব এসেছে। সুরেলা ব্যক্তিরা ওয়াজকে পেশা হিসেবে গ্রহণ করছেন। জ্ঞানের স্তর যাই হোক না কেনো এসব বক্তা তাদের জনপ্রিয়তা বাড়াতে আশ্রয় নেন নানা কৌশলের।
কেউ বেছে নেন মনগড়া কিচ্ছা-কাহিনী, কেউ আশ্রয় নেন জ্ঞানহীন সুর ও গান আবার কেউ বেছে নেন হাসি-কৌতুক। তাদের হাসি-কৌতুক থেকে রক্ষা পান না কুরআন-হাদিস থেকে নবী-রাসুল কেউ-ই।
এমনই একজন কৌতুকপ্রবণ বক্তা নোয়াখালীর মাওলানা রফিকুল্লাহ আনসারী। তার প্রধান বৈশিষ্ট্যই হলো হাস্য-কৌতুকে শ্রোতাকে আমোদিত করা। তিনি কুরআন ও হাদিসের আলোচনা করেন কৌতুকের ছলে।
জাহান্নামের ভয়াবহ চিত্রও উপভোগ্য হয়ে ওঠে তার বর্ণনায়। নিচের বর্ণনায় মাওলানা রফিকুল্লাহ আফসারী জাহান্নামের একটি ভয়াবহ চিত্র অনেকটা হাস্যরস মিশিয়ে উপস্থাপন করেছেন।
একইভাবে তিনি কেয়ামতের দৃশ্য ও ফেরেশতাদেরও কৌতুক করতে ছাড়েন নি। যেমন নিচের ওয়াজে তিনি মহান ফেরেশতা ইসরাফিলকে রেফারি, আদম আ. কে মামলার আসামি হিসেবে উল্লেখ্য করেছেন।
অথচ হাদিসের বর্ণনায় এসেছে রাসুলুল্লাহ সা. যখন জà¦