মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

রক্তের দাগ লাগবে বলে আহতদের গাড়িতে নিলো না পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিলেন দুজন। রাস্তার বেশ কয়েকটি গাড়ি থামানো হলেও কেউ তাদেরকে হাসপাতালে পৌঁছে দিতে রাজি হননি। ইতোমধ্যে একজন পুলিশকে ফোন করেন।

ঘটনাস্থলে পুলিশের প্যাট্রোলিং গাড়ি পৌঁছালেও রক্তের দাগ লাগবে বলে আহতদেরকে হাসপাতালে পৌঁছে দিতে অস্বীকৃতি জানায় তারা। আহতদের হাসপাতালে পৌঁছে নেওয়ার পর গাড়ি ধুয়ে দেওয়া হবে- এই কথা বলা হলেও রাজি হয়নি তারা। ইতোমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন আহতরা।

জনগণের জানমালের রক্ষকদের এমন অমানবিক হবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন একজন। মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বলা হচ্ছে, আহত ব্যক্তিদের কেউ হাসপাতালে নিয়ে গেলে, তাকে পুলিশের হয়রানির শিকার হতে হয়। কিন্তু সেই পুলিশই রাস্তায় পড়ে থাকা আহত দুজনকে নিয়ে যা করল, তাতে রক্ষক হিসাবে তাদের অমানবিক আচরণের বহির্প্রকাশই ঘটেছে।

এই ঘটনায় সাহারানপুর সিটি পুলিশের প্রধান প্রবালপ্রতাপ সিংহ বলেন, আমাদের তিনকর্মীর বিরুদ্ধে আহতদের হাসপাতালে না নিয়ে যাবার অভিযোগ উঠেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিযোগ সত্যি।

উত্তরপ্রদেশ পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিজি আনন্দকুমার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন উদাসীনতা, অমানবিক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রাস্তায় কোনো ঘটনা ঘটলে পুলিশের প্যাট্রোলিং গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে যেন ব্যবস্থা নিতে পারে, সেজন্যই ২০১৬ সালে ডায়াল ১০০ প্রজেক্ট চালু করে উত্তরপ্রদেশ সরকার। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ