বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ কি জায়েয আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহু শিক্ষা প্রতিষ্ঠানও বছরে দু একবার কুইজ প্রতিযোগিতার আয়োজন  করে থাকে। এই  প্রতিযোগিতা কি শরিয়তসম্মত বা এব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী তা হয়তো অনেকেরই জানা নেই।

ইসলামের বিধান বলে, যদি টাকা দিয়ে ফরম নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হয় তাহলে তা সুদ ও জুয়ার অন্তর্ভূ্ক্ত হওয়ায়  এ ধরনের কুইজ প্রতিযোগিতার অংশ গ্রহণ করা জায়েয হবে না।

তবে যদি ফরম ক্রয় ব্যতীতই অংশ গ্রহণ করা যায় তাহলে সেখানে অংশ গ্রহণ করা বা তা থেকে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করা জায়েয আছে।

সূত্র: আদ-দুররুল মুখতার: ৯/৫৭৭, কেফায়াতুল মুফতি: ৯/২২৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ