মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

পর্যটকদের জন্য রাস্তার পাশে ‘ছোট মসজিদ’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্থানীয় মুসলমান ও পর্যটকদের সুবিধার্থে রাস্তার পাশে ‘ছোট মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছে উজবেকিস্তান সরকার। এই মসজিদগুলো দেশটির ৩ কোটি মুসলমান ছাড়াও সেদেশর ভ্রমণরত পর্যটকদেরও নামাজ আদায়ে উপকারে আসবে।

উজবেকিস্তানের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, অতি শীঘ্রই উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের বিভিন্ন রাস্তার পাশে ২২টি ছোট মসজিদ নির্মাণ করা হবে। উজবেক পর্যটন বোর্ড ঘোষণা করেছে, অধিক মুসলিম পর্যটকদের আকর্ষণ করার জন্য হোটেলের রুমগুলোয় পবিত্র কুরআনের পাণ্ডলিপি, জায়নামাজ, এবং কেবলানামা (কম্পাস) রাখা হয়েছে।

উজবেকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইসলাম কারিম উফের সময়ে অর্থাৎ ২০১৬ সালের আগে মুসলমানদের কার্যক্রম যার অধিকাংশই তাজিকিস্তানের জনগণ সহযোগিতা করতো। ইসলাম কারিম উফের পরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শওকত মীরা জায়য়েভ দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এবং জনগণের মধ্যে বিচ্ছিন্নতা কমানোর চেষ্টা করছেন। সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ