বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আমেরিকা সিরিয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে চায়; অভিযোগ রুহানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের মার্কিন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ইরাক ও সিরিয়ায় মার্কিন মদদে গড়ে ওঠা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর এবার আমেরিকা ঘোষণা করেছে, সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি নতুন বাহিনী মোতায়েন করবে ওয়াশিংটন।

প্রেসিডেন্ট রুহানি তেহরান সফররত সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হাম্মুদা ইউসেফ সাব্বাগের সঙ্গে সাক্ষাতে ওই মার্কিন পরিকল্পনার তীব্র জানান। তিনি বলেন, সিরিয়ার জনগণের সামনে এখন সন্ত্রাসবাদ দমন ও বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা অপরিহার্য কর্তব্যে পরিণত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দায়েশ নির্মূলের পর এখন সিরিয়ার পরিস্থিতি এতটা উন্নত করতে হবে যাতে শরণার্থীরা অবিলম্বে তাদের দেশে ফিরে যেতে পারে এবং সিরিয়ার পুনর্গঠন কাজ শুরু করা যায়।

ইরানের সরকার ও জনগণ সিরিয়ার জনগণ ও সরকারের পাশে রয়েছে বলে উল্লেখ করেন রুহানি। তেহরান-দামেস্ক শক্তিশালী সম্পর্ক অতীতের চেয়ে আরো বেশি জোরদার হবে বলে প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ