বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


দারুল উলুম দেওবন্দ-এর শিক্ষাকাঠামো ও সিলেবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুল উলুম দেওবন্দে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা পর্যন্ত চালু আছে৷ দীনিয়াত বিভাগ নামে শুরু হয় প্রাইমারী শিক্ষা ব্যবস্থা৷ যেখানে প্রাথমিক শিক্ষার্থীদেরকে উর্দু হিন্দী ইংরেজীর প্রথমিক শিক্ষার সাথে সাথে গনিত ও সামাজিক বিষয়ে এবং বিজ্ঞানের বুনিয়াদী বিষয়ে শিক্ষা প্রদান করা হয়৷ এই দীনিয়াত বিভাগ মোট পাঁচ বছরের কোর্স৷ পঞ্চম বছর ফারসি ভাষা শিক্ষা দেয়া হয়৷ যেহেতু উর্দু ভাষার পান্ডিত্য ও দক্ষতা অর্জনের জন্য ফারসি ভাষা জানা জরুরী৷

তবে দারুল উলুম দেওবন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স হলো ফাযেল কোর্স৷ যা আট বছরের সমাপনী কোর্স৷ এই কোর্স সমাপ্তকারীদের আলেম বলা হয়৷

এ ফাযেল কোর্সের প্রথম চার বছরকে ছানুভী বিভাগ বলা হয়৷ যেখানে আরবী নাহু ছরফ আরবী ইনশা মান্তেক (তর্কবিদ্যা) কোরআন তরজমা এবং ইসলামী ইতিহাস সহ দীনের মৌলিক বিষয়ে তা'লীম দেয়া হয়৷

আর শেষ চার বছরে তাফসীর, উসূলে তাফসীর, ফিকাহ, উসূলে ফিকাহ, এবং হাদীস ও উসূলে হাদীসের পাঠ দান করা হয়৷ এবং ইলুমল বালাগাত ও ফাসাহাতের তালীম ও দেয়া হয়৷শেষ বছর তথা দাওরার বছর সিহাহ সিত্তাহ সহ মোয়াত্তাইন ও তহাবী এবং শামায়েলে তিরমিজীকে রেওয়াতান ও দেরায়াতান পাঠদান করা হয়৷

দারুল উলুম দেওবন্দের এই ফাযেল কোর্সকে বর্তমান সময়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, হায়দারাবাদ, মাওলানা আযাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি, হামদর্দ ইউনিভার্সিটি নিউ দিল্লী এবং লৌখনো ইউনিভার্সিটিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বি-এ (Bachelor Of Arts) এর সমমানের সনদ দেয়া হয়৷

এই ফাযেল কোর্সের পরে তাকমীলাত নামে বিভিন্ন বিষয় ভিত্তিক ডিগ্রী অর্জনের জন্য উচ্চতর গবেষনা কেন্দ্র হিসাবে বহু বিভাগ রয়েছে৷ যেখানে তাফসীর, হাদীস, ফিকাহ এবং ইসলামী জ্ঞান ও আরবী ভাসা ও সাহিত্য বিভাগ এবং ফেরাকে বাতেলা ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে পান্ডিত্য অর্জনের সুযোগ সুবিধা রয়েছে৷

এছাড়া, ইসলামী জ্ঞান ব্যাতিত আরো বিভিন্ন বিষয়ে শিক্ষা ব্যাবস্থা রয়েছে৷ যেমন ইংরেজী ভাষা ও সাহিত্য শিক্ষা কম্পিউটার এ্যপ্লিকেশন এবং সাংবাদিকতা ইত্যাদী যেখানে নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষার্থীরা ফায়েদা অর্জন করে থাকে৷ এবং দেশে বিদেশে দীনের খেদমত করে যাচ্ছে৷

তাছাড়া দারুল উলুম দেওবন্দে রয়েছে তাজবীদ এবং নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ৷ সাথে আছে কোরআন তাজবীদ হাফস্ রেওয়াতে উর্দু ও আরবী এবং কেরাতে ছাবয়া' ও আশারা৷

দ্বীনিয়াà