মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাকারবার্গের এক স্ট্যাটাসেই গচ্চা ৩৮০ কোটি ডলার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু একটি স্ট্যাটাস! আর তাতেই বড় অর্থ গচ্চা দিতে হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে। ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দর হঠাৎ পড়ে যাওয়ায় ৩৮০ কোটি ডলার বাজার থেকে খোয়া গেছে ফেসবুকের।

খবরে বলা হয়, গেলো বৃহস্পতিবার জাকারবার্গ এক স্ট্যাটাসে নতুন বছরে ফেসবুকে বড় পরিবর্তনের আভাস দেন। স্ট্যাটাসে ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান ও মিডিয়ার পেজগুলোর জন্য হতাশার খবর জানান তিনি। যেখানে ওইসব পেজকে কম গুরুত্ব দিয়ে বন্ধুদের স্ট্যাটাস, মন্তব্য ও ভিডিও শেয়ারিংকে জোর দেয়া হয়।

এ ঘোষণার একদিনের মধ্যেই ওয়াল স্ট্রিটে ফেসবুকের শেয়ারের মূল্য কমে যায় সাড়ে চার শতাংশ। ফলে দিনশেষে পুঁজিবাজার থেকে ফেসবুক ৩৮০ কোটি ডলার হারায়।

ব্লুমবার্গের বরাত দিয়ে ডেইলি মেইল ইউকে জানায়, শুক্রবার ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলার দিয়ে দিন শুরু করা ফেসবুক দিনশেষে দাঁড়ায় ৭৪ বিলিয়ন ডলারে।
তবে ফোর্বসের সর্বশেষ হিসাবমতে, শনিবার পর্যন্ত ফেসবুকের সার্বিক মূল্য এসে দাঁড়ায় ৭২ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

এর ফলে মার্ক জাকারবার্গকে টপকে স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা হয়ে যান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে চতুর্থ। কে জানতো! এক স্ট্যাটাসেই জাকারবার্গকে এতো মূল্য দিতে হবে।

খবর: ফোর্বস, ব্লুমবার্গ ও ডেইলি মেইল ইউকে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ