শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

‘নুহ আ. এর যুগে মোবাইল ছিল; পুত্র সামকে তিনি ফোন করেছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের একজন অধ্যাপক দাবি করেছেন, নবী নুহ আ. এর যুগে পৃথিবীব্যাপী বন্যার পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে তার পুত্রকে ডেকেছিলেন।

তিনি বলেন, ‘ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআন ও খ্রিস্টীয় ধর্মের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট উভয় গ্রন্থেই এ বিষয়ে বর্ণনা করা হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান অনুষদ বিভাগের অধ্যাপক ইয়াভুজ অর্নিক শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় এই তথ্যটি উপস্থাপন করেন।

তিনি দাবি করেন, ‘নুহ আ-এর বন্যায় ৩০০ থেকে ৪০০ মিটার উঁচু ঢেউ ছিল। আর নবী নুহ আ. এর পুত্র সাম অনেক দূরে অবস্থান করছিলো। কুরআনেও আছে তিনি পুত্রের সাথে কথা বলেছেন। কিন্তু তারা কিভাবে যোগাযোগ করেছিলেন, এটি একটি অলৌকিক ঘটনা। আমরা বিশ্বাস করি, তিনি সেল ফোনের মাধ্যমে তাঁর পুত্রের সাথে যোগাযোগ করেছেন। টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

অর্নিক আরো দাবি করেন, হযরত নুহ আ. যে ইস্পাত ব্যবহার করে জাহাজ তৈরি করেছেন, সেই শক্তি ছিলো পারমাণবিক শক্তি। তিনি আরো যোগ করেন, ‘আমি একজন বিজ্ঞানী এবং আমি বিজ্ঞানের দৃষ্টিতেই কথা বলি’।

উল্লেখ্য, কুরআনে সুরা হুদে এই ঘটনা এভাবে এসছে, এ (বন্যার) সময় নুহ তার পুত্রকে (সামকে) ডাক দিল- যখন সে দূরে ছিল, হে বৎস! আমাদের সাথে আরোহণ কর, কাফেরদের সাথে থেকো না’। ‘সে বলল, অচিরেই আমি কোন পাহাড়ে আশ্রয় নেব। যা আমাকে প্লাবনের পানি হ’তে রক্ষা করবে’।

নুহ বলল, ‘আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা-পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল’। (৪২,৪৩)

সূত্র: আল আরাবিয়া ডটনেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ