মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

তৃতীয় দিনের অনশনে মাদরাসা শিক্ষকরা, অসুস্থ ৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। কর্মসূচির তৃতীয় দিনে ইবতেদায়ি মাদরাসার ৫৪ জন শিক্ষক অসুস্থতা হয়ে পড়েছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে চলা এ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। কন কনে শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর গত মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা। তাদের এই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া বলেন, তৃতীয় দিনের মতো আজ আমরা অনশন চালিয়ে যাচ্ছি। এ অনশন কর্মসূচিতে এখন পর্যন্ত ৫৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পরেছেন। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাকিদের কর্মসূচিস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরো অনেকেই অসুস্থ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচি থেকে সরে আসবেন বলে জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমরা সরকারের কোনো পক্ষের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাউকে পাঠিয়ে আমাদের খোঁজ নিয়ে দেখেন, আমরা কী কষ্টে আছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ