শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী লেখক ফোরামের আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ ছিল বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ।

দিনভর সাংস্কৃতিকমূলক নানা প্রতিযোগিতা, আড্ডা, মতবিনিময় ও বইয়ের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে এ আনন্দ ভ্রমণ।

ভ্রমণসঙ্গীদের নিয়ে সকাল আটটায় বায়তুল মোকাররমের পশ্চিম রোড থেকে গাড়ি ছাড়ে প্রাচীন ইতিহাসের নিরব সাক্ষী সোনারগাঁওয়ের উদ্দেশ্যে। সকাল দশটা নাগাত সেখানে পৌঁছে সোনারগাঁওয়ের লোকজ ও কারুশিল্প জাদুঘর, পানামসিটিসহ সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা হয়।

এছাড়া রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা। ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতা সবার মনে অন্যরকম এক আনন্দ যোগায়।

প্রতিযোগিত পর অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী, সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন পর্ব। এ পর্ব শেষে মাগরিবের নামাজের পর ভ্রমণসঙ্গীগণ সোনারগাঁও ত্যাগ করেন।

ইসলামী লেখক ফোরামের এ সাহিত্য ও আনন্দ ভ্রমণে তরুণদের উজ্জীবিত করতে বড়দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন [বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস], কবি মহিউদ্দিন আকবর [নজরুল গবেষক], শায়খ আহমাদুল্লাহ [সৌদি প্রবাসী দাঈ], মাওলানা মুফীজুল ইসলাম [হৃদয় গলে সিরিজের লেখক], ড. গোলাম রব্বানী [শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়], ড. ইমতিয়াজ বিন মাহতাব [বিশিষ্ট লেখক, রাজশাহী], মুফতি উসামা আমিন [শামছুল হক ফরিদপুরী রহ.-এর নাতি] , মাওলানা আইয়ুব বিন মঈন [বিশিষ্ট লেখক], মাওলানা সাইফুল ইসলাম [বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব]। এহসানুল হক [রকমারি ডটকম] সহ অনেক বিশিষ্টজন।

এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণে আয়োজন সহযোগী হিসেবে থাকছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম তরুণলেখকদের মনে আনন্দ যোগাতে প্রত্যেক বছর এ সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকেন। গত বছর গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর এমন আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল, যা লেখকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

পুরো অনুষ্ঠানের ৩০০+ ছবি দেখতে ক্লিক করুন 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ