মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অন্যের বিপদে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিপদাপদে ফেলে পরীক্ষা করে থাকেন। আবার অনেক মানুষ নিজেদের অন্যায় অপরাধের কারণেও বিপদে পতিত হয়। সব সময় বিপদাপদ থেকে মুক্ত থাকতে আল্লাহ তাআলার রহমত কামনা করা সবার জন্যই জরুরি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছে, তখন তিনি তার জন্য দোয়া করতেন। একে অপরের বিপদের সময় এ দোয়া পড়ে বিশ্বনবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করা সবার জন্য উত্তম। দোয়াটি হলো-

উচ্চারণ : আলহামদু লিল্লা হিল্লাজি আ’ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদ্‌দালানি আ’লা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা। (যারা আরবি পড়তে পারেন না তারা দোয়াটির সঠিক উচ্চরণ আলেমদের থেকে জেনে নিন)

অর্থ : সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় নিপতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন। (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব বিপদাপদে হিফাজত করুন। সবাইকে সব বিপদগ্রস্ত লোকদের কল্যাণে এগিয়ে আসার এবং দোয়া করার তাওফিক দান করুন। আমিন। -ইসলামের গল্প

[শরীর ব্যথামুক্ত রাখতে আলেমদের তত্ত্ববধানে আশ শিফা হিজামা সেন্টারে চিকিৎসা নিন 01858141846]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ