বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আসামে বিতর্কিত নাগরিক তালিকার আংশিক খসড়া প্রকাশ : তালিকায় বাদ পড়লেই অনু্প্রবেশকারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)বা নাগরিকপঞ্জীর প্রথম খসড়া গতকাল মধ্যরাতে প্রকাশ করেছে আসাম সরকার। প্রথম তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯ কোটির নাম উঠেছে।

অাসাম সরকারের ভাষ্য মতে, আসামের প্রধান সমস্যা বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে এ রাজ্যে বেআইনিভাবে ঢুকে পড়া লাখ লাখ অনুপ্রবেশকারী, যাঁদের চিহ্নিত করা শক্ত। তাঁদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যেই দেশের প্রথম রাজ্য হিসেবে নাগরিকপঞ্জী তৈরি করছে তারা।

এনআরসি প্রক্রিয়া নতুন কিছু নয়, ১৯৫১ সালে প্রথম তৈরি হয় এই নাগরিকপঞ্জীর খসড়া। কিন্তু ৬ দশক পর এই প্রথম তা প্রকাশ্যে এল।

এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে গোটা অসম মুড়ে দেওয়া হয়েছে, মোতায়েন হয়েছে সেনা। সংবেদনশীল এলাকাগুলিতে যাতে অশান্তি না ছড়ায়, তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও যাঁদের নাম প্রথম তালিকায় ওঠেনি, এখনই তাঁদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে আসাম সরকার ও এনআরসি কর্তৃপক্ষ। তাদের আশ্বাস, যাঁদের নাম প্রথম তালিকায় জায়গা পায়নি, তাঁদের নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ এখনও চলছে। নাগরিকপঞ্জীর আরও খসড়া ধীরে ধীরে প্রকাশ করা হবে, সেগুলিতে তাঁদের নাম থাকতে পারে।

এনআরসির রাজ্য সমন্বয়কারী প্রতীক হাজেলা জানিয়েছেন, নাম ধরে ধরে প্রত্যেকের বংশপঞ্জী খতিয়ে দেখা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই কোনও একটি পরিবারের সব সদস্যের নাম প্রথম খসড়ায় নাই থাকতে পারে, তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি এপ্রিলে, শীর্ষ আদালতের নির্দেশের ভিত্তিতে পরবর্তী খসড়া প্রকাশের সময়সীমা স্থির হবে। গোটা প্রক্রিয়া শেষ হবে এ বছরের মধ্যে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ