বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৫ জানুয়ারি সোহরাওয়ার্দিতে সমাবেশের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ জানুয়ারি ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষ্যে  ৫ জানুয়ারি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

সমাবেশের অনুমতি চেয়ে ইতোমধ্যে পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বেইলি রোডে রোভার গার্লস গাইড হাউজ মিলনায়তনে জাসাস এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। ওইদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে আমরা এর প্রতিবাদ জানাব।

সে সময় সমাবেশ সফল করার জন্য দলের নেতা-কর্মীসহ সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি অধ্যাপক মামুন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, কবি আবদুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ