বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাড়ি না কেটে ট্রেনিংয়ে যাওয়ায় জামেয়া মিল্লিয়ার ১০ শিক্ষার্থীকে কঠোর শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যক্তিস্বাধীনতায় ফের হস্তক্ষেপের ঘটনা ঘটল ভারতে। এবার দাড়ি কাটকে না চাওয়ায় নয়াদিল্লির জামেয়া মিল্লিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে ন্যাশনাল ক্যাডেট ট্রেনিং (এনসিসি) ক্যাম্প থেকে বের করে দেয়া হয়েছে।

এর আগেও দেশটিতে একাধিক মুসলিম শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর উপর এ ধরনের অবিচার দেখা গেছে।

জানা যায়, দাড়ি না কাটায় ওই ১০ শিক্ষার্থীকে একদিন একরাত ক্যাম্পের বাইরে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা হয়েছে।

এই ঘটনায় মুসলিম ছাত্ররা শাস্তির পর ক্যাম্পে এসে অনশন শুরু করেন এবং তারা হিন্দু কর্মকর্তা রাজনেশ কুমার ও অভিজিৎ কুমারের পদত্যাগ দাবি করেন।

ভুক্তভোগী এক ছাত্র বলেন, জামেয়া মিল্লিয়ার ছাত্ররা এক যুগ ধরে দাড়িসহ এনসিসি ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়ে আসছে। এবারই প্রথম দাড়ি রাখায় তাদের শাস্তি দেওয়া হলো।

যদিও এর আগে শিক্ষার্থীরা ক্যাম্প পরিচালনা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদনে জানিয়েছেন- দাড়ি তাদের ধর্মীয় অনুসঙ্গ যা তারা কেটে ফেলতে পারেন না। এর পরও তাদের উপর মধ্যযোগীয় এমন অন্যায় করা হলো।

হে তরুণ! চাকরির পেছনে কেন দৌড়াচ্ছেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ