বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কারো বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি: উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুমায়ুন আইয়ুব: দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে, কারও বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি । বঙ্গবন্ধুর ভাষণ আজ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। লেখা পড়া করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, বেগম রোকেয়া, আব্দুল কুদ্দুস মাখনের মত বড় মানুষ হবে।

তিনি তার বক্তব্যে মানুষদের শিক্ষার আলোতে আলোকিত করার জন্য গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম কে স্বাগত জানান । তিনি নগদ এক লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন ।

জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে তেলীনগর উচ্চ বিদ্যালয় উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুত দেয়,জানুয়ারীর এক তারিখে বই দেয়। তিনি বলেন তাদের সরকারের আমলের কমিউনিটি ক্লিনিক বেগম জিয়া বন্ধ করে দিয়েছিল। তারা পুনরায় চালু করেছে । বিএনপি জামাত সরকার সমস্ত উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছিল ।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ বাহার, জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন সভাপতি মো. বাবুল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা খানম নিশাত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ।

সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল সালাম। সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাজারী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ