সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

অনলাইনে স্মার্টফোনের অর্ডার, ক্রেতার হাতে এল এক খণ্ড পাথর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ যেন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল।বড়দিনটা মোটেই ভাল গেল না মহারাষ্ট্রের কল্যাণের রাকেশ ছাবারিয়ার। এক অনলাইন সংস্থার সাইটে একটি স্মার্টফোনের অর্ডার দিয়েছিলেন রাকেশ। অর্ডারমত প্যাকেট এলে খুলে দেখেন, তাঁর সাধের স্মার্টফোন গায়েব, সে জায়গায় পড়ে আছে একখণ্ড পাথর।

রাকেশ স্মার্টফোনের অর্ডার দিয়েছিলেন ২১ তারিখ, ৩৩,০০০ টাকার বিনিময়ে ফোনটি বুক করেন তিনি। ২ দিন পর প্যাকেট হাতে চলে আসেন সংস্থার ডেলিভারি বয়। কিন্তু পার্সেল দেখে সন্দেহ হয় রাকেশের। তাঁর মনে হয়, অপরিচ্ছন্ন পার্সেলটি যেন আগে খোলা হয়েছে, কেউ ব্যবহার করেছে। তাই নিজে না খুলে ডেলিভারি বয়কেই বলেন, পার্সেলটি খুলতে।

খোলার পর দেখা যায়, ভেতরে ফোনের চিহ্নমাত্র নেই, আছে বড়সড় একটা পাথর। ডেলিভারি বয়কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানেন না।

ওই সংস্থায় এ নিয়ে ফোন করেন রাকেশ, মেলও করেন। তাদের কর্মীরা ক্ষমা চান, রাকেশের আধার কার্ডের খুঁটিনাটি জেনে নেন তাঁদের তদন্তের জন্য। বলেন, ৩-৪ দিনের মধ্যে গোটা সমস্যা মিটে যাবে।

কিন্তু ঘটনার পর ৫ দিন কেটে গেলেও রাকেশ এখনও জানেন না, তদন্তে ঠিক কী বার হল। টাকা পুরোপুরি মিটিয়ে দেওয়া হলেও নতুন ফোনটিও এখনও হাতে পাননি তিনি।

এবিপিি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ