বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ট্রাম্পের নামে রেলস্টেশনের নাম রাখবে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক 
ইসরাইল ওয়েস্টার্ন ওয়ালের কাছে পরিকল্পনাধীন নতুন রেলস্টেশনের নামকরণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুরে। খবর  সৌদি গেজেট - এর।
ইসরাইল সরকার তেলআবিব হতে জেরুজালেম পর্যন্ত দ্রুত গতি সম্পন্ন একটি রেল লাইনের প্রস্তাব পাশ করেছে। যেখানে ইহুদীরা উপাসনা করতে অনুমতি প্রাপ্ত সেখানে স্টেশনটি হবে। আর স্টেশনটির নাম রাখা হবে “ডোনাল্ড জন ট্রাম্প”।
ট্রাম্প যুগের পর যুগ ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাইলের পক্ষ নিয়ে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ইসরাইলের প্রশংসা কুড়াতে পারলেও সাড়া বিশ্বের ধিক্কার লাভ করছে।
ইসরাইল জেরুজালেমের পূর্ব অংশ দখল করে রেখেছে। এমনকি তারা ওয়েস্টার্ন ওয়ালও দখল করে রেখেছে। ইসরাইল মনে করে পুরো জেরুসালেম তাদের একার রাজধানী, আর ফিলিস্তিনিরা মনে করে পূর্ব জেরুসালেম তাদের রাজধানী। ওয়েস্টার্ন ওয়াল হচ্ছে মসজিদ আল আকসার ভিত্তি মূলের স্থান।
সূত্র: সৌদি গেজেট/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ