বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জেরুসালেম ইস্যুতে ট্রাম্পের হুমকি কাজে আসে নি: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
ডেস্ক

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস (জেরুসালেম) বিষয়ক প্রস্তাব অনুমোদনের মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, মার্কিন হুমকি কোনো কাজে আসে নি। তুরস্কের বহুল প্রচারিত দৈনিক হুররিয়াত-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও বিশ্বের ১২৮টি দেশ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এ ঘটনা থেকে এটা স্পষ্ট যে, একবিংশ শতাব্দীতে হুমকি ভালো কোনো পন্থা নয়।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে হুমকি দিয়ে ট্রাম্প দেশটির ইতিহাসে নতুন এক কালো অধ্যায়ের সূচনা করেছেন। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের অবস্থান প্রত্যাখ্যান করার মাধ্যমে বিশ্বের দেশগুলো এ বার্তাই পৌঁছে দিয়েছে যে, তারা বায়তুল মুকাদ্দাসের সঙ্গে রয়েছে।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং বিশ্বের ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা ও ইসরাইলসহ শুধু নয়টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ