সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন : তুরস্কের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: আজ বুধবার কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছেন।

সেসময় তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।

এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বুধবার বেলা ১১টার পরে ব্যক্তিগত বিমানে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। পরে তিনি সেখানে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

বালুখালী ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন। এসময় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ