সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

রাস্তায় থুতু ফেললেই পত্রিকায় ছবি, রেডিওতে নাম ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেখানে সেখানে পানের পিক, থুতু ফেলা একেবারে বন্ধ করতে এক অভিনব পন্থা নিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের ইনদওর পুরসভা। ধরা পড়লে আর্থিক জরিমানা তো হবেই, ছবি ছাপা হবে খবরের কাগজে। এমনকী, রেডিওতেও তাঁদের নাম ঘোষণা করা হবে।

এই মুহূর্তে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইনদওর। ‘স্বচ্ছ ভারত অভিযানে’র অঙ্গ হিসেবে গত কয়েক বছর ধরেই কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সমীক্ষা চালায় দেশের ৪৩৪টি শহরে।

পরিচ্ছন্নতার নিরিখে শহরগুলির র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের কোনও শহর অবশ্য এই সমীক্ষার অন্তর্গত হয়নি। চলতি বছর দেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনদওর।

এই স্বীকৃতি ভবিষ্যতেও ধরে রাখতে চায় বিজেপি পরিচালিত ইনদওর পুরসভা। শহর পরিচ্ছন্নতায় এগিয়ে থাকলেও, একটা অংশের নাগরিকের মধ্যে অপরিচ্ছন্নতার অভ্যাস এখনও রয়ে গিয়েছে।

রাস্তাঘাটে থুতু ফেলাটা এখনও একটা বড় সমস্যা। তাঁদের আটকাতেই অভিনব পন্থা ভেবেছেন শহরের মেয়র মালিনী গৌড়। প্রকাশ্যে ছবি, নাম ছাপানোর ভয়ে থুতু বা পানের পিক ফেলা কমানো যাবে বলেই মনে করেন তিনি।

তাঁর কথায়, “নানা ভাবে বলেকয়েও রাস্তায় থুতু ফেলা আটকানো যাচ্ছে না। আশা করি জনসমক্ষে এ ভাবে হেয় করা হলেই এ ধরনের কাজকর্ম বন্ধ করা যাবে।”

আনন্দবাজার পত্রিকা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ