শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঢাকার সবচেয়ে পুরোনো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাইফুর রহমান তমাল

রাজধানী ঢাকা ‘মসজিদের শহর’ নামে খ্যাত। শহরটিতে অসংখ্য মসজিদ রয়েছে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, কোন মসজিদটি এই শহরে প্রথম নির্মাণ করা হয়েছিল তাহলে ভাবনায় পড়তে হবে। কেননা এই তথ্য অনেকেরই অজানা।

‘কোম্পানী আমলে ঢাকা’ গ্রন্থে জেমস টেলর উল্লেখ করেছেন, ‘১৮৩২ সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার এক রিপোর্টে বর্ণনা করেন, তৎকালীন ঢাকায় মসজিদের সংখ্যা ছিল ১৫৩টি। এই সংখ্যা পরবর্তী সময়ে ধীরে ধীরে বাড়তে থাকে। ক্রমেই ঢাকা পরিণত হতে থাকে অসংখ্য মসজিদের শহরে।’

বর্তমানে ‘মসজিদের শহর’ ঢাকায় কতটি মসজিদ আছে এই প্রশ্নের সঠিক জবাব দেওয়া কঠিন। ইসলামিক ফাউন্ডেশনের ২০১৬ সালের এক হিসাব মতে, ঢাকায় ১১ হাজারেরও বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদে রয়েছে নান্দনিকতা আর আধুনিকতার ছোঁয়া। এত মসজিদের ভিড়ে আপনার যদি জানতে ইচ্ছে করে- ঢাকার প্রথম মসজিদ কোনটি? এর উত্তর পেতে হলে যেতে হবে পুরান ঢাকার নারিন্দা এলাকায়।

এলাকার ধোলাইখাল মোড় থেকে দয়াগঞ্জ যেতে মাঝামাঝি নারিন্দা মোড়। পুরান ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের সুপ্রাচীন ‘হায়াৎ বেপারী’র পুলের উত্তর দিক থেকে ৫০ গজ পেরুলেই দেখা মিলবে স্বগর্বে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন মসজিদের। নাম বিনত বিবির মসজিদ। এটিই ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে পরিচিত। মসজিদে খোদিত লিপি থেকে জানা যায়, এটি পাঠান রাজা নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে ১৪৫৬ সালে নির্মিত হয়েছিল। ছোট এ মসজিদটির গঠন সুদৃঢ়।  যতীন্দ্রমোহন রায় লিখিত ‘ঢাকার ইতিহাস’ গ্রন্থে এই মসজিদের উল্লেখ রয়েছে। মসজিদের অবস্থান অবশ্য এটাও প্রমাণ করে যে, ১৪৫৬ সালের আগে থেকেই এলাকায় মুসলমানদের বসবাস ছিল। ইতিহাসবিদ মুনতাসীর মামুন রচিত ‘ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী’ গ্রন্থে উল্লেখ করেছেন, মসজিদটি দ্বিতীয় সংস্করণে ছয়-সাত কাঠা জায়গার উপর দাঁড়িয়ে আছে। মসজিদের আদি গঠনে একটি কেন্দ্রীয় গম্বুজ এবং চার কোণবিশিষ্ট হলেও বাংলা ১৩৩৭ (১৯৩০ খ্রি.) সনে দ্বিতীয়বার সংস্কারকালে আরো একটি গম্বুজ যুক্ত করা হয়, যা মসজিদটির বিবর্তন ও সম্প্রসারণের স্পষ্ট ধারণা দেয়।

মসজিদের দেয়ালে স্থাপিত একটি কালো পাথরে ফারসি ভাষায় লিখিত বর্ণনা