মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রস্রাব চেপে রাখলে যে ৫ টি মারাত্বক বিপদ হওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কখনও কাজের ব্যস্ততা, কখনও আবার রাস্তায় পরিষ্কার শৌচালয়ের অভাব। নানা কারণে আপনিও হয়তো অনেক সময় প্রস্রাব চেপে রাখেন। কিন্তু জানেন কি, প্রস্রাব চেপে রাখার ফল হতে পারে মারাত্মক। বেশ কয়েকটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন আপনি।

প্রস্রাব চেপে রাখার ফলে অন্তত পাঁচটি রোগ মানুষের শরীরে বাসা বাঁধতে পারে। জেনে নিন তাহলে,  প্রস্রাব চেপে রাখার ফলে কোন কোন সমস্যার বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা—

১। প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো টক্সিক পদার্থ থাকে। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে এই বিষাক্ত পদার্থগুলি কিডনিতে পৌঁছে কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দিতে পারে।

২। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্লাডারে জীবাণু জন্মাতে থাকে। যা থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন-এর মতো সমস্যা দেখা দিতে পারে।

৩। প্রস্রাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে। ফলে, প্রস্রাব করার সময়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারেন।

৪। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে। এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫। দীর্ঘক্ষণ প্রস্রাব না করার ফলে ব্লাডারের মাংসপেশিগুলি প্রসারিত হতে থাকে। যা থেকে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে। বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ