মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৬ কারণে নারীকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবে নারীদের ড্রাইভিং লাইলেন্স দেয়ায় সমালোচনার মুখে পড়েছে সৌদি সরকার। কিন্তু সব সমালোচনা উপেক্ষা করেই আরও বৃহত্তর পরিসরে নারীদের ড্রাইভিং করার অনুমতি দিচ্ছে সরকার।

সবকিছু ঠিক থাকলে জুন ২০১৮ থেকে ড্রাইভিং শুরু করবে সৌদি আরবের নারীরা।

সৌদি সরকার এবার নারীদের হুন্ডা ও ট্রাক চালানোর অনুমতি দিচ্ছে। এ সিদ্ধান্তের পক্ষে জনমত তৈরি করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সৌদি আরব।

প্রচারণায় অর্থনৈতিক কল্যাণকেই বড় করে উপস্থাপন করছে তারা।

সৌদি নিউজ এজেন্সি কর্তৃক প্রচারিত এক ছবিতে নারীদের ড্রাইভিংয়ের পেছনে ৭টি অর্থনৈতিক যুক্তি তুলে ধরা হয়েছে।

তাহলো,

১. এতে ১.৩ মিলিয়ন বিদেশি ড্রাইভারকে দেশ থেকে বিদায় করা সম্ভব হবে।

২. একজন বিদেশি ড্রাইভারকে গড়ে প্রতি মাসে ১২ হাজার সৌদি রিয়াল পরিশোধ করতে হয়। এ বিপুল পরিমাণ অর্থ বেঁচে যাবে।

৩. সৌদি আরবের ৩৩ বিলিয়ন সৌদি রিয়াল জাতীয় অর্থনীতিতে যোগ হবে। যা বিদেশি ড্রাইভারদের দেয়া হয়।

৪. ৮৭.২ ভাগ সৌদি নাগরিকের নিজস্ব ও পারিবারিক গাড়ি রয়েছে। অথচ তা পরিচালনায় বিদেশিদের উপর নির্ভরশীল।

৫. ড্রাইভাররা যে মেকানিক্যাল অভিজ্ঞতা লাভ করে সৌদি নাগরিকরা তা থেকে বঞ্চিত হয়।

৬. পরনির্ভরতা কমাবে এবং তা অন্যান্য খাতের উপর প্রভাব ফেলবে। যেমন গাড়ির ব্যবস্থাপনার জন্য ড্রাইভার ব্যতীত ভিন্ন গৃহকর্মী রাখে সৌদি আরবের ৬৬.৭ ভাগ নাগরিক।

-আরব নিউজ থেকে অনুবাদ

সৌদি আরবের গাছে গাছে ঝুলছে কম্বল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ