মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিজের পোষা কুকুরেরা ‘ছিঁড়ে খেল’ তরুণীকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

কুকুরের প্রভুভক্তি নিয়ে  অনেক গল্প আমরা শুনতে পাই। অনেকে মনে করেন, প্রাণী জগতের মধ্যে কুকুরই একমাত্র এমন প্রাণী যে তার মালিকের সবকথা ঠিকঠাক পালন করে থাকে। তবে এইসব গল্পের উল্টোচিত্র নজরে পড়েছে যুক্তরাষ্ট্রে।

আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের গুচল্যান্ডের এক তরুণীর মৃত্যুতে কুকুরের প্রভুভক্তির  উল্টো ছবি সামনে এসেছে। কেননা তিনি প্রাণ হারিয়েছেন তাঁরই পোষ্যদের আঘাতে, এমনটাই ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত পারিপার্শ্বিক যা কিছু তথ্যপ্রমাণ মিলেছে তাতে এ ধারণাই স্পষ্ট হচ্ছে পুলিশের কাছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় , বেঠানি লিন স্টিফেন্স নামের ওই তরুণীর কুকুর-প্রীতি ছিল মারাত্মক। গত বৃহস্পতিবার বিকেলে তিনি দু’টি পিট বুল কুকুরকে নিয়ে বড় রাস্তা থেকে আধ মাইল দূরে বেড়াতে যান। ওই এলাকা বেশ ফাঁকা। অনেকটা জঙ্গলের মতো। সেখানেই কুকুরদের হাঁটাতে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফিরে আসেননি।

পরে তরুণীর স্বজনরা তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, কুকুর দুটি এক জনের ছিন্নভিন্ন দেহ ঘিরে রেখেছে। দূর থেকে ওই দেহ পশুর দেহ বলে মনে হলেও সামনে গিয়ে দেখা যায়, মরদেহটি হতভাগ্য বেঠানি স্টিফেন্সের!

গুচল্যান্ডের শেরিফ জিম অ্যাগনিউ শুক্রবার সংবাদমাধ্যমের কাছে ঘটনা সম্পর্কে জানান, আমার ৪০ বছরের পেশাগত জীবনে এমন ব্যাপার আগে কক্ষণও ঘটতে দেখিনি। আশা করি, যেন আর দেখতেও না হয়।

২২ বছরের স্টিফেন্সের শরীরের ক্ষত পরীক্ষা করে দেখা যায় তিনি আত্মরক্ষারও চেষ্টা করেছিলেন। কিন্তু কেন কুকুরগুলো আচমকা নিজের মালিককেই এভাবে আক্রমণ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে তারাই যে স্টিফেন্সকে হত্যা করেছে তাতে কোনো সন্দেহ নেই। কারণ, নিহতের শরীরে আঁচড়গুলো কুকুরেরই ছিল।

এমন অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কুকুরগুলোকে অনেক কষ্টে অচেতন করে রাখা হয়েছে। স্টিফেন্সের আত্মীয়রা দাবি তুলেছেন ওই কুকুরগুলোকে মেরে ফেলা হোক। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ