শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

মাত্র ৭ মিনিটেই ধরা খেলেন বিবিসির সাংবাদিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ক্যামেরা দিয়ে চীনের মানুষের ওপর নজরদারি করার ব্যবস্থা কতটা শক্তিশালী তা প্রমাণ করতে বিবিসির সাংবাদিক সুডওয়ার্থ বাজি ধরেছিলেন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু মাত্র ৭ মিনিটের মধ্যে শক্তিশালী সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক ও চেহারা শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করে বিবিসির ওই সাংবাদিককে খুঁজে বের করে ফেলেন।

চীনের সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় সারভেল্যান্স সিস্টেম। ১৭ কোটি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে কতক্ষণ লুকিয়ে থাকা যায় তাই দেখতে চেয়েছিলেন সুডওয়ার্থ। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাত্র ৭ মিনিটের মাথায় সুডয়ার্থকে খুঁজে বের করে ফেলে চীনের কর্তৃপক্ষ।

চীন তাদের সিসিটিভি নেটওয়ার্ক-এ আরও ৪০ কোটি ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

চীন তাদের দেশের পুলিশকে সহায়তা করার জন্য গত বছর ধরে খুব শক্তিশালী একটি সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক গড়ে তুলেছে।

তবে শুধু অনেক ক্যামেরা ব্যবহারের কারণে চীনের নজরদারির ব্যবস্থা এত শক্তিশালী নয়। চীনের কর্মকর্তারা জানিয়েছে ক্যামেরাগুলোর সঙ্গে ব্যবহৃত সফটওয়ার কারও ছবি দেখে তার পরিচয়পত্র, গাড়ির নম্বর, পরিবারের অন্যান্য সদস্য ও সহকর্মীদের সনাক্ত করতে পারে।

চীনের সারভেল্যান্স ব্যবস্থাকে অনেকেই ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের ভীতিজাগানিয়া উপন্যাস ‘১৯৮৪’-এর সঙ্গে তুলনা করেছেন। সুত্র: নিউজ বাংলাদেশ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ