বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা বিষয়ক মতবিনিময় ও সিরাত অনুষ্ঠান ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ‘মানবতার নবী মুহাম্মদ সা. এবং রোহিঙ্গা  সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার করতে যাচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আগামী ২১ ডিসেম্বর ২০১৭, বৃস্পতিবার বিকাল ৩টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমনিার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, উলামা মাশায়েখ, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ, লেখক, সম্পাদক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন।

অতিথিগণ নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নিবেন।

অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে রয়েছে, রোহিঙ্গা সঙ্কট, সঙ্কটে বাংলাদেশ বিষয় আলোচনা, ‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী, সিরাতুন্নবী সা. কুইজের পুরস্কার বিতরণী, আওয়ার ইসলাম আয়োজিত ৩ মাসব্যাপী সাংবাদিকতা কোর্সে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান ও জেলা উপজেলা প্রতিনিধিদের আইডিকার্ড প্রদান।

দুটি অধিবেশনে অনুষ্ঠানটির আয়োজন করছে আওয়ার ইসলাম। ‘ইসলামী জনকল্যাণ সংস্থার’ সহায়তায় দেশে চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে আলেমদের কাজ ও সঙ্কট সমাধানে জাতীয় পর্যায়ে বার্তা পৌঁছানোর লক্ষে সেমিনার। যাতে আলেম উলামা, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও লেখক সাংবাদিকগণ আলোচনা অংশ নিবেন।

দ্বিতীয় অধিবেশনে ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ এর সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে, শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরসাতুল হিকমা।

এছাড়াও একই অধিবেশনে itv24usa ও আওয়ার ইসলামের উদ্যোগে ও মাকতাবাতুল আখতারের সহযোগিতায় মাসব্যাপী সিরাতুন্নবী সা. কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে সবাইকে স্ববান্ধব আমন্ত্রণ জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ