সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

এ পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যাই আট লক্ষাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রপন্থী রাখাইন সন্ত্রাসীদের বর্বরতার হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আট লাখ ছাড়িয়েছে।

গতকাল রোববার পর্যন্ত ৮ লাখ ৪৭১ রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন গণমাধ্যমকে জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ ৩৯ হাজার ৩২০ জন। আর ২৫ আগস্ট ২০১৭-এর আগে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা দুই লাখ চার হাজার ৬০ জন। সব মিলিয়ে আট লাখ ৪৭১ রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।

এদিকে চলতি বছরে মিয়ানমারে সেনা বাহিনীর নিপীড়ন শুরু হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় দেয়া হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ