এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক
ইসলামি দলগুলোতে গ্রুপিং কিংবা ভাঙন নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলামি দলগুলোতে ভাঙ্গা গড়ার খেলার একটি বাজে ইতিহাস সৃষ্টি হয়ে আছে।
জাতীয় নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে পদ, ক্ষমতারোহণ ও ক্ষমতা প্রয়োগের লালসা থেকেই দলগুলোতে তৈরি হচ্ছে অস্থিরতা ও বিভক্তি।
ইসলামি দল গঠনের আদর্শিক লক্ষ ও উদ্দেশ্যকে পদপিষ্ট করে কালিমালিপ্ত করা হচ্ছে ইসলামি রাজনীতিকে।
বিশ্লেষকরা বলছেন, দলে কমিটির সদস্যদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার অভাবে পাল্টাপাল্টি ঘোষণা দিয়ে প্রায়ই দল ভাঙনের সাইরেন বেজে উঠছে। এর পাশাপাশি দলীয় গঠনতন্ত্রের যথেষ্ট দুর্বলতা ও শৃঙ্খলা ভঙ্গের লঘু শাস্তি এই ভাঙ্গনের জন্য যথেষ্ট কারণ বলেও বিশ্লেষকদের ধারণা।
তাছাড়া দলছুট ব্যক্তিদের কোনোরূপ সাংগঠনিক নিয়মনীতি ও নবাগতদের পদের পর্যায়ক্রমিক স্তর বিন্যাস ছাড়াই দলে সহজেই স্থান পাওয়ার ও পুরনোদের অবজ্ঞার কারণেও দলে বিভক্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ আছে।
সর্বশেষ গতকাল দেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ইসলামি রাজনৈতিক সংগঠন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ এর নির্বাহী সদস্যগণ পাল্টাপাল্টি অভিযোগ করে প্রকাশ্যে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।
ইসলামি দলগুলোর ইসলামি আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের উদ্দেশ্য থাকলেও হীন স্বার্থে পারস্পরিক ঐক্যবিনাশ করে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী একতাবদ্ধ জাতির মাঝে ফাটল ধরানোর দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে ।
দলগুলোর হাই কমিটির সদস্যদের মাঝে বোঝাপড়ার ঘাটতি ও স্বেচ্ছাচারিতার কারণে উন্মুক্তভাকে পাল্টাপাল্টি অভিযোগ করে ইসলামি রাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ফলে গুটিকয়েক আদর্শহীন ক্ষমতালিপ্সু রাজনীতিকদের মুখোশ উন্মোচিত হওয়ায় সামগ্রিকভাবে আলেম উলামার সন্মান বিনষ্ট হচ্ছে বলেও অভিযোগ আলেমদের।
ইসলামি রাজনীতির এ করুন দুর্দশা, ইসলামি রাজনীতির লক্ষ-উদ্দেশ্য ও বিভিন্ন দলে লাগাতার ভাঙনের ভবিষ্যৎ প্রভাব নিয়ে আওয়ার ইসলামে